আমাদের সম্পর্কে
বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, বাংলাদেশেই তৈরি
Smart Teacher BD — ভর্তি থেকে সার্টিফিকেট, একটি প্রতিষ্ঠানের সব কাজ একটি প্ল্যাটফর্মে আনার প্রচেষ্টা।
কাগজে-কলমে হারানো সময় ফিরিয়ে দেওয়া
আমরা দেখেছি — একটি স্কুলের অফিস ঘুরে ভর্তির রেজিস্টার, হাজিরা খাতা, ফি-র খাতা আর মার্কশিট তৈরির রাত জাগা হিসাব। শিক্ষকরা ক্লাসের বদলে কাগজের সাথে সময় দেন, অভিভাবক সন্তানের খোঁজ পান সপ্তাহ পরে।
Smart Teacher BD-র যাত্রা শুরু সেই সমস্যা থেকেই — বাংলাদেশের প্রতিষ্ঠানের নিজস্ব প্রয়োজন অনুযায়ী তৈরি একটি প্ল্যাটফর্ম, যেখানে ভর্তি, হাজিরা, পরীক্ষা, ফি, যোগাযোগ — সব কিছু একসাথে, আর সবকিছু বাংলায় বা ইংরেজিতে।
আজ এই প্ল্যাটফর্মে স্কুল, মাদ্রাসা ও কলেজ একই সাথে ১৪+ মডিউল ব্যবহার করছে — সাথে পাচ্ছে মোবাইল-রেডি অভিভাবক পোর্টাল আর ফ্রি পুশ নোটিফিকেশন।
আমাদের লক্ষ্য
বাংলাদেশের প্রতিটি স্কুল, মাদ্রাসা ও কলেজের জন্য সাশ্রয়ী ও সহজ ডিজিটাল ব্যবস্থাপনা — যেকোনো শিক্ষক যেন ন্যূনতম প্রশিক্ষণেই ব্যবহার করতে পারেন।
আমাদের পদ্ধতি
NCTB কারিকুলাম ও বাংলাদেশের প্রতিষ্ঠানের বাস্তব কর্মপ্রবাহ মাথায় রেখে প্রতিটি মডিউল তৈরি — বিদেশি সফটওয়্যারের অনুবাদ নয়, নিজেদের সমাধান।
আমাদের প্রতিশ্রুতি
দৈনিক অটো-ব্যাকআপ, অফসাইট কপি, অডিট লগ ও টু-ফ্যাক্টর লগইন — প্রতিষ্ঠানের তথ্য রাখি সর্বোচ্চ নিরাপত্তায়।
আপনার প্রতিষ্ঠানের ডিজিটাল যাত্রা শুরু হোক আজই
৩০ দিনের ফ্রি ট্রায়াল — ক্রেডিট কার্ড লাগবে না, সেটআপে সাহায্য করবে আমাদের টিম।
